Dhurandhar 2: পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, প্রয়োজনীয় অনুমতি না নিয়েই মুম্বইয়ের ফোর্ট এলাকায় ড্রোন উড়িয়ে শ্যুটিং করা হয়েছে এই ছবির জন্য। ‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব বক্স অফিসে যথেষ্ট সাফল্য পেয়েছিল এবং দর্শকদের ভালোবাসাও কুড়িয়েছিল। সেই সাফল্যের রেশ ধরেই নির্মাতারা শুরু করে দেন দ্বিতীয় পর্বের প্রস্তুতি। কিন্তু শ্যুটিংয়ের মাঝেই তৈরি হয় আইনি জট, বিপাকে পড়ে ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)।
রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত এই ছবির দ্বিতীয় টিজ়ার সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তার পর থেকেই বিতর্ক দানা বাঁধে। অভিযোগ উঠেছে, সংবেদনশীল এলাকায় অনুমতি ছাড়া ড্রোন ব্যবহার করে শ্যুটিং করা হয়েছে। কোনও রকম পূর্বানুমোদন না নেওয়ায় ছবির লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের ফোর্ট এলাকায় সঠিক অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো বা শ্যুটিং করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনায় ছবির লোকেশন ম্যানেজার রিঙ্কু রাজপাল বাল্মিকীর নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, শ্যুটিং চলাকালীনই বিষয়টি পুলিশের নজরে আসে।(Dhurandhar 2)
ঘটনার দিন ফোর্ট এলাকায় শ্যুটিং চলছিল এবং সেখানে সঞ্জয় দত্ত সহ ছবির আরও কয়েকজন কলাকুশলী উপস্থিত ছিলেন। প্রতি বছর ৩০ জানুয়ারি থেকে ওই এলাকাকে বিশেষ ভাবে সাজানো হয়। এ বছর পাকিস্তানের পুরনো রাস্তার আদলে ফোর্ট এলাকাকে সাজানো হয়েছিল। কিন্তু ১ ফেব্রুয়ারি দুপুর প্রায় আড়াইটে নাগাদ ড্রোনটি নির্ধারিত সীমানা অতিক্রম করে সংবেদনশীল এলাকায় ঢুকে পড়ে বলেই অভিযোগ। সেই কারণেই পুলিশের তরফে এই পদক্ষেপ করা হয়েছে।(Dhurandhar 2)
এদিকে, প্রকাশিত ঝলকে মূলত রণবীর কপূরকেই দেখা গিয়েছে। তবে এক ঝলকে অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত এবং মাধবনকেও চোখে পড়ে। ছবিতে অর্জুন রামপালের বিপরীতে ‘হামজা’ চরিত্রে অভিনয় করছেন রণবীর। ফ্ল্যাশব্যাক অংশে ফিরিয়ে আনা হবে অক্ষয় খান্নাকেও। আগামী ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ধুরন্ধর ২’-এর।
উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ছবিটিও মুক্তির সময় আইনি ও রাজনৈতিক বিতর্কে জড়িয়েছিল। পরিচালক আদিত্য ধরের এই ছবি পশ্চিম এশিয়ার একাধিক দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাকিস্তানকে নেতিবাচক ভাবে তুলে ধরার অভিযোগে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার, ওমান ও সৌদি আরবে মুক্তি পায়নি ছবিটি। সেই জট কাটানোর উদ্দেশ্যে ইমপা (দ্য ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন)-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থও হয়েছিলেন প্রযোজকেরা।
সারাংশ(Dhurandhar 2) :
মুম্বইয়ের ফোর্ট এলাকায় প্রয়োজনীয় অনুমতি ছাড়া ড্রোন উড়িয়ে শ্যুটিং করার অভিযোগে আইনি জটের মুখে পড়েছে রণবীর কপূর অভিনীত ছবি ‘ধুরন্ধর ২’। পুলিশের দাবি, সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের জন্য কোনও পূর্বানুমোদন নেওয়া হয়নি। এই ঘটনায় ছবির লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শ্যুটিং চলাকালীনই বিষয়টি পুলিশের নজরে আসে। উল্লেখ্য, ‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব বক্স অফিসে সফল হলেও দ্বিতীয় পর্ব মুক্তির আগেই এই বিতর্ক শুরু হয়েছে। ছবিটি আগামী ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা।
Read more: মাধ্যমিক উত্তীর্ণদের জন্য সুখবর—পোস্ট অফিসে নিয়োগ, প্রায় 30 হাজার শূন্যপদে চাকরির সুযোগ!
















Leave a Reply