Upcoming SUV 2026: এই আসন্ন এসইউভিগুলিতে কেবল আধুনিক ডিজাইন ও নতুন ফিচারই যোগ হবে না, বরং এগুলি সরাসরি হুন্দাই ক্রেটা, টাটা সিয়েরা সহ বাজারের অন্যান্য জনপ্রিয় মডেলের সঙ্গে টক্কর দেবে। ফলে ২০২৬ সাল ভারতীয় অটোমোবাইল শিল্পের জন্য বেশ রোমাঞ্চকর হতে চলেছে। বিশেষ করে মিড-সাইজ এসইউভি সেগমেন্টে একাধিক নতুন ও আপডেটেড গাড়ির লঞ্চের সম্ভাবনা রয়েছে। কিয়া, মাহিন্দ্রা ও রেনোর মতো বড় নির্মাতারা ইতিমধ্যেই শক্তিশালী মডেল নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার জেনে নেওয়া যাক সম্ভাব্য ফিচার ও দাম সম্পর্কে বিস্তারিত।
২০২৬ কিয়া সেলটসে কী কী নতুনত্ব দেখা যাবে?
নতুন প্রজন্মের কিয়া সেলটস একেবারে নতুন অবতারে বাজারে আসবে। এটি কিয়ার আধুনিক K3 প্ল্যাটফর্মে নির্মিত হবে, যার ফলে গাড়িটি আগের তুলনায় আকারে বড় এবং ভিতরে আরও বেশি জায়গা দেবে। বাইরের ডিজাইনে থাকবে আপডেটেড টাইগার-নোজ গ্রিল, আধুনিক এলইডি লাইটিং ও আরও চওড়া স্ট্যান্স।(Upcoming SUV 2026)
ইন্টেরিয়রের দিক থেকেও বড় পরিবর্তন দেখা যাবে। এতে থাকতে পারে বড় প্যানোরামিক স্ক্রিন, সানরুফ, লেভেল-২ এডিএএস প্রযুক্তি এবং ছয়টি এয়ারব্যাগ। ইঞ্জিন অপশনে পেট্রোল ও ডিজেল—দু’টিই আগের মতো বজায় থাকবে। সম্ভাব্য মূল্য ১২ লক্ষ থেকে ২২ লক্ষ টাকার মধ্যে হতে পারে।
মাহিন্দ্রা XUV 7XO-এর বিশেষ আকর্ষণ কী?
মাহিন্দ্রা XUV 7XO মূলত জনপ্রিয় XUV700-এর আরও উন্নত ও প্রিমিয়াম সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করবে। বাহ্যিক নকশায় কিছু পরিবর্তন থাকলেও সবচেয়ে বড় আপগ্রেড দেখা যাবে কেবিনে। এখানে থাকতে পারে থ্রি-স্ক্রিন ড্যাশবোর্ড, আরও আরামদায়ক আসন ও উন্নত সুরক্ষা ব্যবস্থা।
এই মডেলটি ৬ ও ৭ আসনের বিকল্পে পাওয়া যেতে পারে। পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের পাশাপাশি অল-হুইল ড্রাইভ (AWD) অপশনও দেওয়া হতে পারে। এর আনুমানিক দাম ১৫ লক্ষ থেকে ২৬ লক্ষ টাকার মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
২০২৬ সালে নতুন রূপে ফিরছে রেনো ডাস্টার (Upcoming SUV 2026)
রেনো ডাস্টার আগামী বছর সম্পূর্ণ নতুন প্রজন্মের মডেল হিসেবে ভারতীয় বাজারে ফিরে আসবে। এর ডিজাইন হবে আরও শক্তপোক্ত ও বক্সি, যা অফ-রোড বা খারাপ রাস্তায় চলার জন্য উপযোগী হবে। গাড়িটিতে থাকবে নতুন এলইডি হেডল্যাম্প, বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, আধুনিক সেফটি ফিচার এবং টার্বো-পেট্রোল ইঞ্জিন।(Upcoming SUV 2026)
ভবিষ্যতে এর একটি হাইব্রিড সংস্করণও লঞ্চ হতে পারে। দাম ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
















Leave a Reply