Workers Protest: স্বাস্থ্যভবন চত্বরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আশা কর্মী ও পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির পরিস্থিতি দেখা যায়, চলে ধরপাকড়ও। তীব্র উত্তেজনার জেরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত অচল হয়ে পড়ে।

Workers Protest

Workers Protest: স্বাস্থ্য ভবনের উদ্দেশে রওনা দেওয়ার আগেই পুলিশের বাধার মুখে পড়লেন আশা কর্মীরা। শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গেই তাঁদের আটকে দেওয়া হয়। স্বাস্থ্য দফতরের সদর দফতরে জমায়েত ঠেকাতে শহরের বিভিন্ন প্রান্তে জোরদার পুলিশি তৎপরতা শুরু হয়। অভিযানের শুরুতেই একের পর এক জায়গায় আশা কর্মীদের রুখে দেয় পুলিশ, চলছে আটক ও ধরপাকড়।

পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আশা কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। এক আন্দোলনরত আশা কর্মীর আক্ষেপ,
“আমাদের সঙ্গে আলোচনায় বসবেন বলেই তো কথা ছিল। তাহলে এমন আচরণ কেন? মাসের পর মাস টাকা না পেলে সংসার চালাব কীভাবে?”

কী কী দাবি আশা কর্মীদের

ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা বেতন-সহ মোট ১০ দফা দাবিতে প্রায় এক মাস ধরে রাজ্যজুড়ে কর্মবিরতি চালাচ্ছেন আশা কর্মীরা। তাঁদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—
মাসে ১৫ হাজার টাকা বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা, বকেয়া ইনসেনটিভ পরিশোধ, মাতৃত্বকালীন ছুটি-সহ অন্যান্য সুবিধা।(Workers Protest)

স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তেজনা

এই ১০ দফা দাবিকে সামনে রেখেই বুধবার স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি নেওয়া হয়। জেলার নানা প্রান্ত থেকে আসা আন্দোলনকারীদের ঘিরে দিনভর উত্তপ্ত থাকে পরিস্থিতি। ধর্মতলা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত কার্যত ব্যারিকেডে ঘেরা হয়ে পড়ে কলকাতার বিস্তীর্ণ এলাকা।

জেলায় জেলায় বিক্ষোভের ছবি (Workers Protest)

উত্তর ২৪ পরগনার শাসন থানার সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেখানে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এক আইএসএফ কর্মীকে আটক করা হয় বলে অভিযোগ, যাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয় বলে দাবি। পরিবারের অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।(Workers Protest)

সেক্টর ফাইভের টেকনো মোড়ে অবস্থানরত আশা কর্মীদের ওপরও চলে ধরপাকড়। আন্দোলনকারীদের টেনেহিঁচড়ে এলাকা ছাড়াতে দেখা যায়। হাওড়া স্টেশনে জেলা থেকে আসা আশা কর্মীদেরও আটকে দেয় পুলিশ। স্টেশন চত্বরে কান্নায় ভেঙে পড়েন বহু আন্দোলনকারী।

স্বাস্থ্য ভবনের দিকে যাওয়ার পথে সেক্টর ফাইভ এলাকায় একের পর এক আশা কর্মীকে আটক করা হয়। অভিযানের আগেই পুলিশের কড়া অবস্থানের ফলে নির্দিষ্ট পোশাকে কাউকে দেখলেই আটক করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *