GDS Recruitment: মাধ্যমিক উত্তীর্ণদের জন্য সুখবর—পোস্ট অফিসে নিয়োগ, প্রায় 30 হাজার শূন্যপদে চাকরির সুযোগ!

GDS Recruitment

GDS Recruitment: ইন্ডিয়া পোস্ট তথা ভারতীয় ডাক বিভাগ ২০২৬ সালের জন্য গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। শুধুমাত্র মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের জন্য এই বড় সুযোগ। অনলাইনের মাধ্যমে মোট প্রায় ৩০ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগের মাধ্যমে দেশের গ্রামাঞ্চলে ডাক পরিষেবা আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে ডাক বিভাগ।

চলতি বছরে ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM) এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) পদে নিয়োগ হবে। শুধু পশ্চিমবঙ্গেই প্রায় ৯০০টি শূন্যপদ রয়েছে। কীভাবে আবেদন করবেন, শেষ তারিখ কী, যোগ্যতা ও বেতন—সব বিস্তারিত রইল নিচে।

গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২৬: গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১ জানুয়ারি ২০২৬
  • অনলাইন আবেদন শুরু: ৩১ জানুয়ারি ২০২৬
  • আবেদনের শেষ দিন: ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • আবেদন ফি জমার শেষ তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • করেকশন উইন্ডো: ১৮–১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • প্রথম মেরিট লিস্ট (সম্ভাব্য): ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (GDS Recruitment)

আবেদনের যোগ্যতা

গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে হলে প্রার্থীকে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে—

  • স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে
  • মাধ্যমিকে অঙ্ক ও ইংরেজি বিষয় থাকা বাধ্যতামূলক
  • সংশ্লিষ্ট পোস্টাল সার্কেলের স্থানীয় ভাষা (পশ্চিমবঙ্গে বাংলা) পড়া, লেখা ও বলা জানতে হবে
  • সাইকেল চালানো জানা থাকতে হবে
  • কম্পিউটারের বেসিক জ্ঞান থাকা প্রয়োজন

বয়স সীমা

১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য বয়সে ছাড়—

  • ওবিসি: ৩ বছর
  • এসসি/এসটি: ৫ বছর
  • প্রতিবন্ধী (PwBD): ১০ বছর(GDS Recruitment)

বেতন কাঠামো

  • ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM): ₹১২,০০০ – ₹২৯,৩৮০
  • অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM): ₹১০,০০০ – ₹২৪,৪৭০

আবেদন পদ্ধতি (অনলাইন)

গ্রামীণ ডাক সেবক নিয়োগের আবেদন সম্পূর্ণ অনলাইনেই করতে হবে—

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in এ যান
  2. Registration অপশনে ক্লিক করে নাম, মোবাইল নম্বর, ইমেল ও জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করুন
  3. মোবাইলে আসা OTP ভেরিফাই করুন
  4. রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার পর আবেদন ফি জমা দিন
  5. সার্কেল নির্বাচন করে (যেমন: West Bengal) লগইন করুন
  6. ব্যক্তিগত তথ্য ও মাধ্যমিকের নম্বর আপলোড করুন
  7. পছন্দ অনুযায়ী ডিভিশন নির্বাচন করুন
  8. প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্ম সাবমিট করুন
  9. ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট রেখে দিন

আবেদন ফি (GDS Recruitment)

  • সাধারণ / ওবিসি: ₹১০০
  • মহিলা / এসসি / এসটি / প্রতিবন্ধী: কোনও ফি নেই

প্রয়োজনীয় ডকুমেন্টস

আবেদনের সময় যে নথিগুলি লাগবে—

  • পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর
  • মাধ্যমিকের মার্কশিট
  • সচিত্র পরিচয়পত্র (আধার/ভোটার/প্যান)
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য)
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)
  • মেডিকেল সার্টিফিকেট
  • জন্ম প্রমাণপত্র

নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নেই। মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা (Merit List) তৈরি করা হবে। সেই তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের সরাসরি নিয়োগপত্র দেওয়া হবে।(GDS Recruitment)

সংক্ষেপে গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ৩১ জানুয়ারি ২০২৬
  • আবেদন শেষ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • সম্ভাব্য মেরিট লিস্ট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Read more: কলকাতায় আবার ভূমিকম্পের কম্পন, গভীর রাতে কেঁপে উঠল শহর, তীব্রতা ঘিরে বাড়ছে উদ্বেগ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *