SBI Recruitment 2026: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সিআইএসও নিয়োগ, আবেদন শুরু, কারা আবেদন করতে পারবেন?

SBI Recruitment

SBI Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর তরফে গ্রুপ চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে মোট একটি শূন্যপদ রয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র চাওয়া হয়েছে।

নির্বাচিত প্রার্থীর বার্ষিক মোট পারিশ্রমিক সর্বোচ্চ ২.৫০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। ফলে তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা ক্ষেত্রে অভিজ্ঞ পেশাদারদের কাছে এই নিয়োগ বিশেষ গুরুত্বপূর্ণ।(SBI Recruitment)

নিয়োগের মেয়াদ ও কর্মস্থল

নির্বাচিত ব্যক্তিকে প্রাথমিক ভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। তবে এসবিআইয়ের প্রয়োজন এবং প্রযোজ্য নিয়মের ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।(SBI Recruitment)

  • পদের নাম: গ্রুপ চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও)
  • শূন্যপদ: ১টি
  • নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
  • প্রাথমিক মেয়াদ: ৩ বছর
  • মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা: সর্বোচ্চ আরও ২ বছর
  • কর্মস্থল: মুম্বই অথবা নবি মুম্বই
  • বার্ষিক পারিশ্রমিক: সর্বোচ্চ ২.৫০ কোটি টাকা পর্যন্ত

ব্যাঙ্কের প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত আধিকারিককে পরবর্তী সময়ে অন্য কোনও জায়গায় বদলি করা হতে পারে। প্রয়োজনে তাঁকে ডেপুটেশনেও পাঠানো সম্ভব।(SBI Recruitment)

আবেদনের শেষ তারিখ(SBI Recruitment)

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ২৪ সেপ্টেম্বর ২০২৬ আবেদনের শেষ দিন। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে আগে থেকেই আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন ফি কত?

আবেদন করার সময় নির্দিষ্ট শ্রেণির প্রার্থীদের ফি দিতে হবে।

  • সাধারণ ও ওবিসি শ্রেণির আবেদনকারীদের জন্য ফি ৭৫০ টাকা।
  • এসসি, এসটি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি নেই।
  • অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রযোজ্য ফি জমা দিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

এসবিআইয়ের নির্দিষ্ট কেরিয়ার পোর্টালের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করার সময় প্রার্থীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে এসবিআইয়ের অফিসিয়াল কেরিয়ার পোর্টারে যেতে হবে। (SBI Recruitment)

২. ওয়েবসাইটে গিয়ে ‘Current Openings’ বিভাগটি খুলতে হবে।

৩. সেখানে CRPD/SCO/2026-27/ বিজ্ঞপ্তিটি খুঁজে নিতে হবে।

৪. নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে যোগ্যতা ও অন্যান্য শর্ত যাচাই করতে হবে।

৫. এরপর অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

৬. আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার প্রয়োজনীয় বিবরণ দিতে হবে।

৭. নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী ছবি, স্বাক্ষর এবং অন্যান্য প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

৮. প্রযোজ্য ক্ষেত্রে ৭৫০ টাকা আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে।

৯. আবেদনপত্রের সমস্ত তথ্য একবার ভালো ভাবে মিলিয়ে দেখে চূড়ান্ত ভাবে সাবমিট করতে হবে।(SBI Recruitment)

১০. আবেদন সম্পূর্ণ হওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্টের ই-রসিদের কপি সংরক্ষণ করে রাখতে হবে।

শিক্ষাগত যোগ্যতা কী?

৩১ আগস্ট ২০২৬ তারিখের ভিত্তিতে প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত একাধিক বিষয়ে ডিগ্রি গ্রহণকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীর কাছে নিম্নলিখিত কোনও একটি বা সমতুল্য বিষয়ে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে—

  • কম্পিউটার সায়েন্স
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
  • ইনফরমেশন টেকনোলজি
  • ইলেকট্রনিক্স
  • ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং
  • সাইবার সিকিউরিটি

ডিগ্রিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। পাশাপাশি, বিজ্ঞপ্তিতে নির্ধারিত পেশাগত অভিজ্ঞতার শর্তও পূরণ করতে হবে।

বয়সসীমা

৩১ আগস্ট ২০২৬ অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৫৭ বছর হতে পারবে। এছাড়াও প্রার্থীর প্রয়োজনীয় সার্টিফিকেশনগুলি ইন্টারভিউয়ের দিন পর্যন্ত বৈধ থাকা আবশ্যক।

তাই আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স, সার্টিফিকেশন এবং অন্যান্য সমস্ত শর্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নেওয়া জরুরি।

Apply Link

Read more: আরবিআইয়ে চাকরির বিজ্ঞপ্তি, গোয়ায় নিয়োগে আবেদনের শেষ সময় ১৬ সেপ্টেম্বর!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *