MTS Recruitment: ২০২৬ সালে CSIR-IICB-এ মাল্টি-টাস্কিং স্টাফ নিয়োগ, অনলাইনে আবেদন শুরু!

MTS Recruitment

MTS Recruitment: Council of Scientific and Industrial Research (CSIR)-এর অধীনস্থ প্রতিষ্ঠান CSIR-Indian Institute of Chemical Biology (CSIR-IICB) থেকে ২০২৬ সালের জন্য মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।

যে সকল প্রার্থী মাধ্যমিক (১০ম শ্রেণি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তাঁরা এই পদে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া ৫ মার্চ ২০২৬ থেকে শুরু হয়েছে এবং ৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। (MTS Recruitment)


নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

বিষয়বিস্তারিত
সংস্থাCSIR-Indian Institute of Chemical Biology (CSIR-IICB)
পদMulti-Tasking Staff (MTS)
মোট শূন্যপদ৮টি
বিজ্ঞপ্তি নম্বরR&C/615/2026
বেতন১৮,০০০ – ৫৬,৯০০ টাকা (মাসিক)
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক বা সমমান (অবশ্যই), উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হলে অগ্রাধিকার
বয়সসীমা১৮ – ২৫ বছর
আবেদন পদ্ধতিঅনলাইন (MTS Recruitment)
আবেদনের শেষ তারিখ০৪ এপ্রিল ২০২৬

শূন্যপদের বিবরণ

পদের নামশূন্যপদ
Multi-Tasking Staff (MTS)
মোট

শিক্ষাগত যোগ্যতা (MTS Recruitment)

  • প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
  • মাধ্যমিক (Matriculation) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
  • উচ্চমাধ্যমিক (১২শ শ্রেণি) উত্তীর্ণ হলে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

বয়সসীমা

  • ন্যূনতম বয়স: ১৮ বছর
  • সর্বোচ্চ বয়স: ২৫ বছর

সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। যেমন:

  • SC: ৫ বছর
  • OBC-NCL: ৩ বছর
  • PwBD: ১০ বছর পর্যন্ত
  • প্রাক্তন সেনাকর্মী: নিয়ম অনুযায়ী বয়সে ছাড়

আবেদন ফি

শ্রেণিআবেদন ফি
সাধারণ / OBC / EWS৫০০ টাকা
SC / ST / মহিলা / PwBD / প্রাক্তন সেনাফি লাগবে না

বেতন ও অন্যান্য সুবিধা

নিযুক্ত প্রার্থীরা সপ্তম বেতন কমিশনের পে-ম্যাট্রিক্স অনুযায়ী মাসিক ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা বেতন পাবেন। এছাড়াও বিভিন্ন সরকারি ভাতা দেওয়া হবে, যেমন:

  • মহার্ঘ ভাতা (DA)
  • বাড়িভাড়া ভাতা (HRA)
  • যাতায়াত ভাতা (TA)
  • চিকিৎসা খরচের সহায়তা
  • লিভ ট্রাভেল কনসেশন (LTC)
  • হাউস বিল্ডিং অ্যাডভান্স
  • নিউ পেনশন স্কিম

গুরুত্বপূর্ণ তারিখ

ঘটনাতারিখ
অনলাইন আবেদন শুরু৫ মার্চ ২০২৬
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ৪ এপ্রিল ২০২৬
ফি জমা দেওয়ার শেষ তারিখ৪ এপ্রিল ২০২৬

নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষাটি OMR ভিত্তিক অথবা কম্পিউটার ভিত্তিক হতে পারে।

পরীক্ষার ধরণ

  • মোট প্রশ্ন: ১৫০
  • সময়: ২ ঘণ্টা
  • প্রশ্নের ধরন: অবজেক্টিভ (MCQ)

বিষয়ভিত্তিক প্রশ্ন বণ্টন

বিষয়প্রশ্ননম্বর
General Intelligence২৫৭৫
Quantitative Aptitude২৫৭৫
General Awareness৫০১৫০
English Language৫০১৫০
  • সঠিক উত্তরের জন্য: ৩ নম্বর
  • ভুল উত্তরের জন্য: ১ নম্বর কাটা যাবে

পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে এবং পরে ডকুমেন্ট যাচাই করা হবে। (MTS Recruitment)


কীভাবে আবেদন করবেন

যোগ্য প্রার্থীরা নিচের ধাপগুলি অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন—

  1. প্রথমে CSIR-IICB-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  2. Apply Online লিঙ্কে ক্লিক করুন।
  3. আবেদন ফর্মে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  4. নির্ধারিত ফরম্যাটে ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  5. প্রযোজ্য হলে অনলাইনে আবেদন ফি জমা দিন।
  6. সমস্ত তথ্য যাচাই করে ফর্ম সাবমিট করুন।
  7. ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি কপি সংরক্ষণ বা প্রিন্ট করে রাখুন।

Apply Online

Read more: বিএসএনএলে 120টি শূন্যপদে নিয়োগ, আবেদন জমার শেষ তারিখ কবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *