Coal India Job Recruitment: ভারত সরকারের কয়লা মন্ত্রকের অধীনস্থ মহারত্ন পাবলিক সেক্টর সংস্থা Coal India Limited (CIL) ২০২৬ সালের জন্য ম্যানেজমেন্ট ট্রেনি (MT) পদে ৬৬০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থার ই-১ গ্রেডের এই নিয়োগে ইঞ্জিনিয়ারিং, আইটি, ভূতত্ত্ব, রাজভাষা ও কোম্পানি সেক্রেটারি-সহ মোট ৯টি বিভাগে নিয়োগ করা হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ মে ২০২৬ থেকে এবং চলবে ১১ জুন ২০২৬ পর্যন্ত।
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য (Coal India Job Recruitment)
- সংস্থা: Coal India Limited (CIL)
- পদ: ম্যানেজমেন্ট ট্রেনি (MT)
- গ্রেড: E-1
- মোট শূন্যপদ: ৬৬০
- আবেদন পদ্ধতি: অনলাইন
- বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা
- চাকরির স্থান: দেশজুড়ে কোল ইন্ডিয়ার বিভিন্ন ইউনিট (Coal India Job Recruitment)
- বিজ্ঞপ্তি নম্বর: ০৩/২০২৬
কোন কোন বিভাগে নিয়োগ
| বিভাগ | শূন্যপদ |
|---|---|
| সিভিল | ১৭৮ |
| ইলেকট্রিক্যাল | ২২১ |
| মেকানিক্যাল | ১৪৫ |
| সিস্টেম / আইটি | ৪৩ |
| ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন | ৩৮ |
| জিওলজি | ১৫ |
| ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং | ১১ |
| রাজভাষা (হিন্দি) | ৫ |
| কোম্পানি সেক্রেটারি | ৪ |
শিক্ষাগত যোগ্যতা
পদের ভিত্তিতে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এমটেক, এমএসসি, এমসিএ বা এমএ (হিন্দি) থাকতে হবে। অধিকাংশ বিভাগের ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর প্রয়োজন। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ৫ শতাংশ নম্বরের ছাড় থাকবে।
কোম্পানি সেক্রেটারি পদের জন্য যে কোনও বিষয়ে স্নাতক হওয়ার পাশাপাশি আইসিএসআই-এর অ্যাসোসিয়েট বা ফেলো সদস্যপদ থাকতে হবে। (Coal India Job Recruitment)
বয়সসীমা
২০২৬ সালের ৩০ এপ্রিল অনুযায়ী সাধারণ ও ইডব্লিউএস প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। (Coal India Job Recruitment)
- ওবিসি: ৩ বছর
- এসসি / এসটি: ৫ বছর
- PwD: সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত ছাড়
আবেদন ফি
- সাধারণ / ওবিসি / ইডব্লিউএস: ১,১৮০ টাকা
- এসসি / এসটি / PwBD ও কোল ইন্ডিয়ার কর্মী: ফি লাগবে না
কী ভাবে নির্বাচন
প্রার্থীদের শুধুমাত্র কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। কোনও ইন্টারভিউ নেওয়া হবে না।
পরীক্ষা দুই ভাগে হবে—
- সাধারণ জ্ঞান, রিজ়নিং, ইংরেজি ও অঙ্ক
- সংশ্লিষ্ট বিষয়ের পেশাগত জ্ঞান
মোট সময় থাকবে ৩ ঘণ্টা। ভুল উত্তরের জন্য কোনও নেগেটিভ মার্কিং নেই।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ১২ মে ২০২৬
- আবেদন শেষ: ১১ জুন ২০২৬
- CBT পরীক্ষার তারিখ: পরে জানানো হবে
প্রয়োজনীয় নথি
অনলাইন আবেদনের সময় প্রার্থীদের ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, EWS/OBC-NCL শংসাপত্র, PwBD সার্টিফিকেট-সহ প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
আবেদন কোথায় করবেন
প্রার্থীরা Coal India Limited-এর অফিসিয়াল ওয়েবসাইট-এ গিয়ে “Career with CIL” বিভাগ থেকে আবেদন করতে পারবেন।
Apply Link
Read more: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, কোন কোন বিষয়ে পড়ানোর দায়িত্ব থাকবে?












Leave a Reply