UPSC Recruitment: কেন্দ্রীয় সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল Union Public Service Commission। সম্প্রতি কমিশনের তরফে বিজ্ঞাপন নম্বর ০৫/২০২৬ প্রকাশ করে মোট ১৯৪টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরে গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’ গেজেটেড পদে কর্মী নেওয়া হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ মে ২০২৬ থেকে। আগ্রহীরা ১২ জুন ২০২৬ সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন জমা দিতে পারবেন।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার, সায়েন্টিস্ট-বি, জুনিয়র টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডেপুটি ডিরেক্টর, লেকচারার-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদগুলিতে কাজের সুযোগ মিলবে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ও মন্ত্রকে। এর মধ্যে রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA), ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD), আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI), প্রতিরক্ষা মন্ত্রক, MSME মন্ত্রক, ডাক বিভাগ-সহ আরও একাধিক সরকারি দফতর।
গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে (UPSC Recruitment)
- নিয়োগকারী সংস্থা: Union Public Service Commission
- বিজ্ঞাপন নম্বর: ০৫/২০২৬
- মোট শূন্যপদ: ১৯৪
- চাকরির ধরন: কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি
- আবেদন মাধ্যম: অনলাইন
- আবেদন শুরুর তারিখ: ২৩ মে ২০২৬
- আবেদনপত্র জমার শেষ দিন: ১২ জুন ২০২৬
- অফিসিয়াল ওয়েবসাইট: UPSC Official Website
কোন কোন পদে নিয়োগ?
এই নিয়োগে একাধিক বিভাগে কর্মী নেওয়া হবে। উল্লেখযোগ্য কয়েকটি পদ হল—
- এয়ারওয়ার্দিনেস অফিসার
- ডেপুটি কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভ
- ম্যানেজার (মেল মোটর সার্ভিস)
- জুনিয়র টেকনিক্যাল অফিসার
- সায়েন্টিস্ট-বি
- অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার
- জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর
- ডেপুটি ডিরেক্টর অফ মাইনস সেফটি
- অ্যাসোসিয়েট প্রফেসর
- পার্সিয়ান ও তিব্বতি ভাষার লেকচারার
শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী যোগ্যতা আলাদা। আবেদনকারীদের মধ্যে যাঁদের রয়েছে—
- বি.এসসি
- বি.টেক / বি.ই
- এম.এসসি
- এম.ই / এম.টেক
- এম.এ
- পিজি ডিপ্লোমা
- পিএইচডি
তাঁরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু পদে কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। আবার কয়েকটি পদে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে।(UPSC Recruitment)
বয়সসীমা
পদের ভিত্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে নির্ধারিত হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
- ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর
- এসসি/এসটি প্রার্থীদের জন্য ৫ বছর
- PwBD প্রার্থীদের জন্য অতিরিক্ত ছাড় প্রযোজ্য
বেতন কাঠামো
নিযুক্তদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল ৭ থেকে লেভেল ১৩এ১ পর্যন্ত বেতন দেওয়া হবে। পদভেদে বেতন কাঠামো পরিবর্তিত হবে। এর সঙ্গে অন্যান্য সরকারি ভাতাও প্রযোজ্য থাকবে।(UPSC Recruitment)
আবেদন ফি
- সাধারণ, ওবিসি ও ইডব্লিউএস পুরুষ প্রার্থীদের আবেদন ফি ২৫ টাকা
- মহিলা, এসসি, এসটি এবং PwBD প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না
কী ভাবে হবে নির্বাচন?
প্রার্থীদের নির্বাচন করা হবে—
- আবেদনপত্র যাচাই
- প্রয়োজন হলে রিক্রুটমেন্ট টেস্ট
- ইন্টারভিউ
- মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে
আবেদনকারীর সংখ্যা বেশি হলে শর্টলিস্টিং প্রক্রিয়াও চালু করা হতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে UPSC-র নিয়োগ পোর্টালে গিয়ে। আবেদন করার আগে সমস্ত শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় নথি ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।(UPSC Recruitment)
অনলাইন আবেদন লিঙ্ক:
UPSC Online Recruitment Portal
প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার সময় ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার শংসাপত্র, সংরক্ষণ সংক্রান্ত নথি-সহ প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
Apply Link
Read more: কেন্দ্রীয় সরকারি সংস্থায় সাপোর্ট এগ্জ়িকিউটিভ পদে নিয়োগ, কোন যোগ্যতায় করা যাবে আবেদন?












Leave a Reply